ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট – পর্ব ২

গত পর্বে আলোচনা করেছিলাম সোশ্যাল রিওয়ার্ড কেমন ভুমিকা রাখে ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে। আজ দ্বিতীয় পর্বে আলোচনা করব কি কারণে সোশ্যাল রিওয়ার্ডও একটা সময় গিয়ে অকার্যকর হয়ে যেতে পারে আরেকটি কেইস স্টাডি এর মাধ্যমে।

অনেকের হয়ত ফেসবুকের জনপ্রিয় গেম ফার্মভিল (FarmVille) এর কথা মনে আছে যেটি  ২০০৯ সালে বলতে গেলে সুপার হিট একটি ফেসবুক বেইজড অ্যাপ। জিনগার (Zynga) তৈরি ঐ অ্যাপের প্রতিমাসে একটিভ ইউজার ছিল ৮৩ মিলিয়ন! ২০১০ সালে এসে জিনগা রিয়েল মানি দিয়ে ভার্চুয়াল ক্রপস ও লেভেল কেনার অপশন নিয়ে আসল যার মাধ্যমে ঐ সময় জিনগার রেভিনিউ গিয়ে দাড়িয়েছিল ৩৬ মিলিয়ন ডলার!

জিনগা তাদের ফার্মভিল অ্যাপের এমন সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০১২ সালে একই ধরণের মেকানিকের আরও বেশ কিছু অ্যাপ রিলিজ করল সিটিভিল, চেফভিল, ফ্রন্টিয়ারভিল এইরকম ভিল নামে। তারা ভেবছিল মানুষ এইগুলোও পছন্দ করবে যেহেতু ফার্মভিল এর মূল কনসেপ্ট টিক ছিল। কিন্তু মজার ব্যপার হল ৬ মাসের মধ্যে তাদের শেয়ার মূল্য ৮০% কমে যায় যা ছিল অনেকটা অবিশ্বাস্য।

এখন প্রশ্ন হল মানুষ কেন নতুন অ্যাপগুলো পছন্দ করেনি। আসলে মানুষ এই নতুন গেমগুলোতে তেমন নতুন এক্সাইটিং কিছু পাই নি। হয়ত কিছু জিনিস পরিবর্তন হয়েছিল কিন্ত মূল মেকানিজম একই থাকার কারণে মানুষজন আগে থেকেই বুঝতে পেরেছিল পরের লেভেলে কি হতে যাচ্ছে। যার ফলে অনেকের কাছে  বোরিং লাগা শুরু করল। তাদের কাছে এগুলো ফার্মভিল এর ক্লোন ছাড়া অন্য কিছু মনে হচ্ছিল না।

এই ব্যপারটাকে বলা হয় finite variability যা সহজভাবে বললে বুঝায় একটি প্রোডাক্ট ইউজ করতে করতে যখন ইউজারদের কাছে আনপ্রেডিক্টেবল কিছু থাকে না তার মানে তারা অনুমান করতে পারে এরপর কি ঘটতে পারে। ঠিক একই কারণে world of warcraft নামের আরেকটি গেম রিলিজ হওয়ার ৮ বছর পর এসেও গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছে। কারণ এটি একটি মাল্টিপ্লেয়ার গেম যেখানে রিয়েল হিউম্যান থাকে প্রতিপক্ষ হিসেবে যার কারণে এখানে রেজাল্ট টোটালি আনপ্রেডিক্টেবল।

 

এবার যদি গেম ছাড়া যদি অন্য অ্যাপগুলোর প্রসংগে আসি তাহলে ঐখানে কিভাবে আনপ্রেডিক্টেবিলিটি অথবা সাসপেন্স ধরে রাখে। এর মূলে রয়েছে ইউজার ড্রাইভেন কনটেন্ট। তার মানে ইউজাররাই আসলে প্রতিদিন নতুন নতুন কনটেন্ট দিয়ে আনপ্রেডিক্টেবল করে রেখেছে। আর করে রেখেছে বলেই ফেসবুকের নিউজফিড অথবা ইউটিউব এর হোমপেজ টা আমাদের বোর করে না কারণ আমরা জানি না কোন নতুন পোস্ট বা ভিডিও ফিডে আসতে যাচ্ছে।

 

তার মানে সোশ্যাল রিওয়ার্ড, সাসপেন্স ও ইউজার ড্রাইভেন কনটেন্ট এগুলোর বাইরে কি আর কিছু নেই? হ্যাঁ আছে। চুলকানি!! হাস্যকর লাগলেও ডিজিটাল চুলকানি বলে কিছু আছে যেটা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।

পর্ব ১

পর্ব ৩

You may also like

Leave a Reply